লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দুটি যুদ্ধবিমান থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় দুটি যুদ্ধবিমান অংশ নেয় এবং সেগুলো থেকে মোট চারটি গাইডেড মিসাইল ছোড়া হয়। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতে বহু হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে ইসরাইল। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর পাল্টা পদক্ষেপের আশঙ্কায় দেশের সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।

সাম্প্রতিক এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...