পাকিস্তানের গিলগিট-বালতিস্তান প্রদেশে বন্যা-পরবর্তী উদ্ধাকাজে গিয়ে ভূমিধসে আটজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। আজ সোমবার প্রদেশের দানোয়ার নুলাহ শহরে এই ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গিলগিট-বালতিস্তান (জিবি) সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি সেবা চালু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গিলগিটের দানিয়র নালায় মেরামতের কাজ চলাকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত জলাশয়ে ভূমিধসে কমপক্ষে আটজন স্বেচ্ছাসেবক নিহত এবং আরও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা চ্যানেলটি মেরামত করার সময় মাটির একটি অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
গিলগিট-বালতিস্তান (জি-বি)আরো জানান, উচ্চ হুঞ্জার মোরখুন অঞ্চলে এর একটি উল্লেখযোগ্য অংশ নদী ভাঙনের ফলে ধ্বংস হয়ে গেছে, যার ফলে পাকিস্তান ও চীনের মধ্যে স্থলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। গিলগিট-বালতিস্তানও তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গত মাসে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন মারা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

