খামেনির জানায় যোগ দিচ্ছেন ১০০ দেশের প্রতিনিধি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির জানায় যোগ দিচ্ছেন ১০০ দেশের প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানায় যোগ দিচ্ছেন প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে একথা জানান।

বাঘাই বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠান ইরানের জনগণ, মধ্যপ্রাচ্যের মানুষ ও বিশ্বের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ এই বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে আসবেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে বহু বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত অতিথি এবং সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এতে অংশ নেবেন। জানাজায় বিপুল জনসমাগমের আহ্বান জানিয়েছে ইরান সরকার।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন