ইরান হামলায় গভীর উদ্বেগ, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

ইরান হামলায় গভীর উদ্বেগ, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানে হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের মধ্যে নিমজ্জিত করেছে। মধ্যপ্রাচ্যের এমন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করা উচিত। একই সঙ্গে সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

চীন জোর দিয়ে বলেছে, চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...