উদ্বেগজনক পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত

উদ্বেগজনক পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত উদ্বেগজনক পর্যায়ে নেমে গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পেন্টাগনের গোলাবারুদের মজুত এখন ‘উদ্বেগজনকভাবে নিম্ন’ পর্যায়ে নেমে এসেছে। বিশেষ করে ইরানের সঙ্গে সংঘাত চলাকালে দেশটির গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত ব্যাপকভাবে কমে গেছে।

বিজ্ঞাপন

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় মার্কিন সেনাবাহিনী তাদের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পাঁচ ভাগের চার ভাগ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। একই সময়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রায় অর্ধেকও ব্যয় হয়েছে।

এ ছাড়া, পেন্টাগনের সাম্প্রতিক অভ্যন্তরীণ প্রতিবেদন সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, একই সময়ে মার্কিন সেনাবাহিনী তাদের দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নিখুঁত ক্ষেপণাস্ত্রের ‘প্রায় পুরো মজুতই’ ব্যবহার করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন