ইরানের সঙ্গে স্বল্প পরিসরে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানের সঙ্গে স্বল্প পরিসরে আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে স্বল্প পরিসরে আলোচনা চালাচ্ছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইরানের ওপর অর্থনৈতিক চাপকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছি। আমরা শুধু ইরানের ব্যাপক মুদ্রাস্ফীতি এবং তাদের হাতে যেনো কোনো অর্থ না থাকে, সে বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

বিজ্ঞাপন

ইরান ধারাবাহিকভাবে বলে আসছে যে, জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তগুলো ওয়াশিংটন কার্যকর করার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হতে পারে না। তবে, দেশটি হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন