শিগ্‌গির শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শিগ্‌গির শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগ্‌গির শেষ হতে যাচ্ছে। নিউইয়র্কের সাফার্নে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরান) থামিয়ে দিয়েছি। তারা আর কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। আমরা শিগ্‌গিরই এর অবসান ঘটাব। শিগ্‌গিরই এর অবসান হবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আপনারা এমন পরিসংখ্যান দেখতে পাবেন, যা আগে কখনো দেখেননি, ইতিবাচক দিক ও খরচের দিক উভয় ক্ষেত্রেই আপনারা দেখবেন গাড়ির দাম কমে যাচ্ছে।’

এদিকে, সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকায় কূটনীতিকে আরো কিছুটা সময় দিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লেভিট বলেছেন, ‘ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখছেন এবং কোনো চুক্তি না হলে তেহরানকে কী পরিণতির মুখোমুখি হতে হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন।’

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন