আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের অস্ত্র কারখানায় ৮০টির বেশি বোমা নিক্ষেপ ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের অস্ত্র কারখানায় ৮০টির বেশি বোমা নিক্ষেপ ইসরাইলের

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার রাতে ইরানের বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালানো হয়েছে। ওই কারখানাগুলোতে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

ইসরাইলি বাহিনী জানায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারাখানা; ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির একটি কারখানা; এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি কমপ্লেক্স।

বিজ্ঞাপন

আইডিএফ জানিয়েছে, তারা ইরানের অস্ত্র উৎপাদন শিল্পগুলোর ওপর হামলা আরো জোরদার করেছে। গত দুই দিনে প্রায় ৪০টি কারখানায় হামলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন