যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে হামলা শুরু করলে আরো কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হুঁশিয়ার দেন। ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রতিক্রিয়ায় তিনি হুঁশিয়ারি দিলেন। খবর মিডল ইস্ট মনিটরের।
এরআগে, সোমবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে আবারো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে, তার পারমাণবিক সম্ভাবনাকে এতো দ্রুত মুছে ফেলা হবে যে, কেউ আঙুল তোলার আগেই সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে।
এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দেওযা পোস্টে আরাগচি বলেন, ‘যদি আগ্রাসন আবার শুরু হয়, তাহলে আমরা আরো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করব না এবং এমনভাবে প্রতিক্রিয়া জানাব যা ধামাচাপা দেওয়া অসম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ থাকছে না, এমন উদ্বেগ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। হামলার মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্ট ব্যর্থ প্রমাণ হয়েছে।’
গত ১৩ জুন, ইসরাইল ইরানের ভূখণ্ডে বিমান হামলা শুরু করে। হামলা লক্ষ্য ছিল মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে। এর জবাবে, ইরান ১২ দিন ধরে চলা সংঘর্ষে ইসরাইলের দিকে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরাইল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখে থাকে। তেহরান যদি পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করে তবে আবারো হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়নি তেলআবিব।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



