মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ
ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ এলেও দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না। খবর আলজাজিরার।

ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের বরাতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দাবি জানালেও আমরা দক্ষিণ লেবানন থেকে সেনা সরাব না।

বিজ্ঞাপন

কাটজ আরও বলেন, ‘দুই লাখ বাসিন্দা সেখানে ফিরতে পারবেন না।” তিনি ইসরাইলের আগ্রাসন ও হামলায় জোরপূর্বক বাস্তুচ্যুত লেবাননের অধিবাসীদের নির্দেশ করে এ কথা বলেন।

তিনি দাবি করেন, অতীতে নিরাপত্তা অঞ্চলে বেসামরিক লোকজন বসবাসের সুযোগ দেওয়া হলে সেখানে সড়কের পাশে বোমা পেতে হামলা এবং সেনাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। “সেই অভিজ্ঞতা থেকে আমরা আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেব না। আমরা সরে যাচ্ছি না,” বলেন তিনি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...