মক্কায় ড্রোন হামলার চেষ্টা

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ
ছবি: জিও নিউজ

মক্কায় ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ঘটনায় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদ রিয়াদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে বলে জানান তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও দুই পবিত্র মসজিদের সুরক্ষায় ইসলামাবাদের পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, ‘মক্কার পবিত্র স্থানের বিরুদ্ধে কাপুরুষোচিত ও জঘন্য ড্রোন হামলার চেষ্টাকে আমি কঠোরতম ভাষায় নিন্দা জানাই।’

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করা হয়। তবে হুথি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে বলেন, বাব আল-মানদাবসহ গুরুত্বপূর্ণ জলপথে হামলা আন্তর্জাতিক বাণিজ্য, নৌ চলাচল ও জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও হামলার নিন্দা জানিয়ে সৌদি নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

সূত্র:

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন