ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়। ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ৯২ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৭৮ ডলার বা ১ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফলে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

