চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় প্রাধান্য পাবে যেসব বিষয়

চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় প্রাধান্য পাবে যেসব বিষয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরের আলোচ্যসূচিতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।

যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালির বিষয়ে সোচ্চার চীন। এর আগে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের কড়া সমালোচনা করে চীন। পাশাপাশি জলপথটি বন্ধ করার ক্ষেত্রে ইরানের ভূমিকারও সমালোচনা করছে তারা।

বিজ্ঞাপন

জলপথটি পুনরায় খুলতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করতে চাইবে। এছাড়া অতিরিক্ত নিষেধাজ্ঞার কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে কি না, তাও নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন