লেবাননে ইসরাইলি হামলায় ১৩ নিরাপত্তাকর্মী নিহত

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় ১৩ নিরাপত্তাকর্মী নিহত
ছবি: আল জাজিরা

লেবাননের নাবাতিয়েতে ইসরাইলি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল । সরকারি কমপ্লেক্সের কাছে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়েও হামলা হয়েছে।

এ হামলা এমন এক সময়ে ঘটল, যখন লেবানন সরকার আগামী সপ্তাহে ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধ শেষ করার জন্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্চের শুরুতে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে প্রায় ১ হাজার ৯০০ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

লেবাননের প্রেসিডেন্ট শুক্রবার জানান, ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি এবং প্রতিবেশী দেশ দুটির মধ্যে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে তেল আবিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: ডন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...