ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার জানিয়েছেন, ফ্রান্স ও তার মিত্ররা আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘টাগর’ নামের ট্যাংকারটি রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। এ অভিযানে ব্রিটেন ও অন্যান্য অংশীদার দেশ সহায়তা করেছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ম্যাক্রোঁ বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালিয়ে যাওয়া যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন