কানাডার দাবানলের ধোঁয়ার কারণে দেশটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সম্প্রতি কানাডার দাবানলের ধোঁয়া উত্তর আমেরিকার বিভিন্ন শহরের ছড়িয়ে পড়েছে।
শুক্রবার, ট্রাম্প তার সামাজিক মাধ্যমে বায়ুর মান নিয়ে অভিযোগ করেন। ট্রাম্প বলেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড়ের যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস অকারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যার মান বিপজ্জনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য!’
তিনি জানান, এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন এবং এই ক্ষতির অর্থ বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ করা হবে।
বর্তমানে কানাডাজুড়ে ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি অন্টারিও প্রদেশে। সেখানে এখনো ৮১টি আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প কানাডার ওপর বিভিন্ন ইস্যুতে শুল্কের চাপ বাড়িয়ে আসছেন। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যনীতি এবং এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মতো মন্তব্যও করেছেন তিনি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


