আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানজুড়ে আজ পিটিআইয়ের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

পাকিস্তানজুড়ে আজ পিটিআইয়ের বিক্ষোভ

আজ পাকিস্তানজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ বিক্ষোভের ঘোষণা দেয় দলটি। পিটিআইয়ের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। সেই সঙ্গে গত শুক্রবার ইসলামাবাদে একটি ইমামবাড়ায় আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনায় শোক দিবস পালন করা হবে। খবর দ্য ডনের।

পিটিআই নেতা আসাদ কায়সার দ্য ডনকে বলেন, দলটি তাদের প্রতিবাদ কর্মসূচি স্থগিত বা বাতিল করেনি। তিনি বলেন, ‘এই দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে এবং একই সঙ্গে সাধারণ নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

কায়সার বলেন, ‘৮ ফেব্রুয়ারি কেবল পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং দলের নেতৃত্বের জন্য নয়। এটি এমন একটি দিন, যেদিন জাতি গণতন্ত্র এবং তার প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল।’ তিনি আরো বলেন, দলটি কথিত নির্বাচনি কারচুপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিক্ষোভ ও হরতাল পালন করবে।

তিনি বলেন, পিটিআই ও বিরোধী জোট, তেহরিক-ই-তাহাফুজ আয়িন-ই-পাকিস্তান (টিটিএপি) গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...