ট্রাম্পের শান্তি বোর্ডে না থাকার ঘোষণা ইতালির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের শান্তি বোর্ডে না থাকার ঘোষণা ইতালির
ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেবে না ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বার্তা সংস্থা এএনএসএকে জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ইতালি এই বোর্ডে যোগ দিতে পারছে না। খবর আল জাজিরার।

তিনি বলেন, ইতালির সংবিধান এবং ‘বোর্ড অব পিস’-এর সনদের মধ্যে আইনগত দ্বন্দ্ব রয়েছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে ইতালি সব সময় শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকবে।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগ দিল ইতালি, যারা বিতর্কিত এই বোর্ডে যোগ দেয়নি।

যুদ্ধ-পরবর্তী গাজার শাসনকাজ পরিচালনা ও পুনর্গঠন প্রক্রিয়া তদারক করতে একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ হিসেবে ‘শান্তি বোর্ড’ গঠনের কথা বলেন। তবে সনদ অনুমোদনের আগে এর কার্যক্ষমতা সম্প্রসারণ করেন ট্রাম্প, যেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকা গাজার কথা উল্লেখ নেই।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও শান্তি বোর্ডের চেয়ারম্যান ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ইতালির পক্ষ থেকে এই সিদ্ধান্ত এলো।

তাজানি ইতালীয় সংবিধানের ১১ অনুচ্ছেদের দিকে ইঙ্গিত করেন, যেখানে অন্যান্য দেশের সঙ্গে সমতা না থাকলে কোনো সংগঠনে যোগ দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। তবে শান্তি বোর্ডে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন ট্রাম্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...