ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করে ইসরাইল। এ কারণে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেবে না তেলআবিব। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা তাসের।
সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একথা বলেন।
কাৎজ লিখেছেন, ‘আমরা এমন কোন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হতে দেব না, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলের ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সব প্রচেষ্টার বিরুদ্ধে ইসরাইলের সবাই ঐক্যবদ্ধ।’
তিনি ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সেইসঙ্গে হামাসকে সমর্থন ও পুরষ্কৃত করার তীব্র নিন্দা করেছেন।
এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
এরআগে, ফরাসি প্রেসেডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তার দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
এক্স পোস্টে তিনি লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা। শান্তি সম্ভব, আমাদের এই মুহূর্তেই একটি যুদ্ধবিরতি প্রয়োজন, সব বন্দীর মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



