উপস্থাপককে ‘অসৎ’ বলে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

উপস্থাপককে ‘অসৎ’ বলে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে তার দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার উইসকনসিনে ওই সাক্ষাৎকারটি ধারণ করা হয় এবং সম্প্রচারিত হয় রোববার।

সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে এনবিসির ক্রিস্টেন ওয়েলকারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন যে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে।

ট্রাম্প যুক্তি দেখান, ‘চার দিন হয়ে গেছে, কিন্তু ব্যালট গণনা শেষ হচ্ছে না।’ জবাবে ওয়েলকার বলেন, ক্যালিফোর্নিয়ার নির্বাচন প্রক্রিয়ায় এটাই স্বাভাবিক।

ওয়েলকার গভর্নর পদের নির্বাচনে জালিয়াতির প্রমাণ চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প এই সাংবাদিককে ‘অসৎ’ বলে অভিযুক্ত করেন।

পরে যখন ওয়েলকার আরো প্রশ্ন করার চেষ্টা করেন, তখন ট্রাম্প এনবিসিকেও ‘অসৎ’ বলে দাবি করতে থাকেন এবং সাক্ষাৎকারটি শেষ করে দেন। নিজের মাইক্রোফোনটি খুলে নিয়ে ট্রাম্প বলেন, ‘চলুন এখানেই শেষ করি, যথেষ্ট হয়েছে। ধন্যবাদ, আপনার সময়টা ভালো কাটুক।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন