অর্থনীতি থেকে নিরাপত্তা—সব ক্ষেত্রেই ‘সর্বাত্মক যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান

অর্থনীতি থেকে নিরাপত্তা—সব ক্ষেত্রেই ‘সর্বাত্মক যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান
ছবি: টাইমস অব ইসরাইল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে এবং সরকার এর মধ্যকার বিভিন্ন সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছি।

অর্থনীতিতে নানা সমস্যা থাকায় সরকার ‘লজ্জিত’ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ট্রাম্প সহজেই বলেন যে তারা ইরানের ওপর সবচেয়ে নিষ্পেষণকারী বা সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি আরো বলেন যে, তেহরান ‘দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে’ এবং এই ‘অসম যুদ্ধের’মধ্যেও ইরানি জনগণের সেবা করার জন্য সচেষ্ট রয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ধারণা করেছিল, ইরান পতন হলে দেশটি ভেনেজুয়েলায় পরিণত হবে। শুধু যে তা ঘটেনি তাই নয়, বরং এটি এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা তার প্রতিরোধ, সংহতি এবং ঐক্য দিয়ে বিশ্বকে বিস্মিত করেছে।’

তিনি আরো বলেন, বিভাজন, সংঘাত ও ব্যক্তিগত অহংকার এড়াতে তেহরান সর্বশক্তি দিয়ে কাজ করছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক সই করে। একই সঙ্গে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়। তবে সমঝোতা বাস্তবায়ন এবং বৈশ্বিক তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত বিরোধের কারণে এরপর আলোচনা অচলাবস্থায় পড়ে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন