হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি

হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা। তেহরানে শুক্র ও শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুপক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার জন্য উভয় পক্ষ অভিন্ন নীতি ও কার্যপ্রণালি নিয়ে মতবিনিময় করেছে।’

বিজ্ঞাপন

বাঘাই বলেন, ‘আলোচনা ফলপ্রসূ ছিল এবং অগ্রগতি হয়েছে। উভয় পক্ষের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।’

এদিকে, দুটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদেনে বলা হয়, দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। এতে আরো বলা হয়, যদিও পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে, তবে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনীতির আরো সময় প্রয়োজন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন