ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

স্পোর্টস রিপোর্টার

ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্নে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে বৃহস্পতিবার এক রিপোর্টে বলা হয় ডলারের বিপরীতে টানা সাত লেনদেনে রুপির দাম কমেছে।

বিজ্ঞাপন

ওই রিপোর্টে আরো জানা যায়, পুঁজি দেশের বাইরে পাচার এবং বাণিজ্য–ঘাটতির কারণে ভারতীয় রুপির এমন দরপতন চলছে। তাদের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফার ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ক্রমাগত দূর্বল হচ্ছে।

বৃহস্পতিবার প্রতি ডলারের দাম ৮৫.২৪২৫ রুপি, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন দর। অক্টোবর থেকে রুপি ১.৭৪ শতাংশ দাম হারিয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বেড়েছে। ভারতের বিনিয়োগকৃত বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহারও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

তাছাড়া তারা আরও জানিয়েছে, বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপে থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াবে বলে ধারণা করা যাচ্ছে। ভারতীয় রুপি ক্রমাগত আরও দুর্বল হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: