‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

‘আগামী দুই দিনের মধ্যে’ যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টকে তিনি একথা জানান।

ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

এদিকে, মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’। সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...