ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আব্বাস আরাগচি বলেন, জাতিসংঘ সনদের ২ (৪) অনুচ্ছেদ স্পষ্ট লঙ্ঘন করে ইরানের ওপর উসকানিমূলক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, ১৩ জুন প্রথম প্রহর থেকেই আমাদের জনগণের ওপর এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ছুটিতে থাকা সামরিক বাহিনীর কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাধারণ মানুষের বিরুদ্ধে বেআইনি ও অপরাধমূলক অভিযান চালায় ইসরাইল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


