হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। এর ফলে মূল্যবান এই ধাতুটির দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৫ দশমিক ৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৮ জুনের পর সর্বোচ্চ। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা চুক্তির মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্রের পাঁচ মাসব্যাপী সংঘাত প্রশমিত হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌপরিবহন স্বাভাবিক হওয়ার আশা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


