হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের
ছবি: সংগৃহীত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির (এমজেডিএ) আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পোস্টে তিনি সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানান।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ ও ৭ অক্টোবরের হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। শাহবাজ শরিফ সৌদি বাহিনী ও জোটের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টার প্রশংসা করে বলেন, সৌদি আরবের জনগণ ও নেতৃত্বের পাশে রয়েছে পাকিস্তান। তিনি হুথিদের অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর আগে ৬ অক্টোবর রিয়াদে মক্কা জোটের জরুরি বৈঠকে সৌদি আরবে নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েন করার বিষয়ে সম্মত হয় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ইয়েমেনে হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্ক সহায়তা দিচ্ছে। দুই দেশের সামরিক বাহিনী গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন সহায়ক কার্যক্রমে যুক্ত রয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন