ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন, তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। জেনেভায় ইরান, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের সাথে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের এ বার্তা পৌঁছে দেন।

বিবিসি জানায়, ল্যামি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন। ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেন। যেখানে বলা হয়েছে, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন। তবে কূটনৈতিক পথ বন্ধ হয়ে যায়নি।

ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কীভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করেন।

বিবিসি সংবাদদাতার মতে, ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে কোথায় বা কখন বৈঠক হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের হামলা চলতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না।

কিন্তু ইউরোপীয় মন্ত্রীরা বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করার সেরা উপায় হলো আলোচনার টেবিলে ফিরে আসা।

ডেভিড ল্যামি আশা করছেন, তিনি এই সপ্তাহেই তার মার্কিন অংশীদারদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন