ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস আইআরজিসি’র ড্রোন কমান্ডার আমিপুর জুদাকি নিহত হয়েছেন বলে দাবি করেছে তেলআবিব। আইডিএফ শনিবার সকালে এক বিবৃতিতে জানায়, তাদের বিমান বাহিনীর হামলায় জুদাকি নিহত হন।
আইডিএফের বরাত দিয়ে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, আমিনপুর জুদাকি আইআরজিসি বিমান বাহিনীর দ্বিতীয় ড্রোন ব্রিগেডের কমান্ডার ছিলেন।
আইডিএফ বলছে, আমিনপুর জুদাকি দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ এলাকা থেকে ইসরাইলের বিরুদ্ধে শত শত ড্রোন আক্রমণ পরিচালনা করেছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, ১৩ জুন আইআরজিসি এর বিমান বাহিনীর ড্রোন সদর দপ্তরের কমান্ডার তাহের পোর নিহত হওয়ার পর, জুদাকি এই সদর দপ্তরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
এদিকে, ইরানের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা ইসরাইলের বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের আধা–সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানায়, ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিনে শনিবার তেহরান ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



