ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স । সতর্কবার্তায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিভিল ডিফেন্স জানিয়েছে, জরুরি অবস্থার জন্য তৈরি ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশাবলি মেনে চলার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এদিকে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী। একই অভিযানে হুথিদের ১৩২টি যানবাহন, সাঁজোয়া সামরিক ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস অথবা অকার্যকর করে দেওয়ার কথাও জানিয়েছে তারা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



