এক দিনে গাজায় ১৪০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত এক দিনে তাদের বিমান বাহিনী গাজা উপত্যকায় ১৪০টিরও বেশি বার হামলা চালিয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপকূলীয় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরাইলি নৌবাহিনীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়াও, ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের স্থানগুলোতেও হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তাদের ডিভিশন ৩৬ গাজায় ভূমি দখলের পরিধি আরো বিস্তৃত করেছে।
গতকাল সোমবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজাজুড়ে নিহত হয় আরো প্রায় এক শ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ইসরাইলের হামলায় গাজাজুড়ে নিহত হয়েছে অন্তত ৯৫ জন।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ক্যাফে, স্কুলের মতো বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলা চালিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোত, যা আইডিএফ নিয়মিতই করছে। নিহতদের মধ্যে ৬২ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

