মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানে স্থল সেনা মোতায়েনের কথা ভাবছে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’ হবে।
ট্রাম্প টেলিফোনে এনবিসিকে বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তা হারিয়েছে।’
বিজ্ঞাপন
ইরানে বিদেশি সেনা মোতায়েন করা হলে আক্রমণকারীদের জন্য বিপর্যয় ঘটবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এমন মন্তব্য উড়িয়ে দেন তিনি।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা ইরানের