তেলের দাম প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়াল

আমার দেশ অনলাইন

তেলের দাম প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার ভোরে প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়িয়ে যায়। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

আন্তর্জাতিক মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্টের দাম ছিল ১০৬ দশমিক ৮০ ডলার, যা বুধবারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। বুধবার তেলের দাম দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছিল।

বিজ্ঞাপন

গত রাতে মার্কিন শেয়ারবাজারে দরপতন হয়েছে, যেখানে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৪১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট শূন্য দশমিক ৮৯ শতাংশ কমেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে। এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন