যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে ইরাকের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।
বিজ্ঞাপন
ইরাকি বার্তা সংস্থা আইএনএ প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত থাকায় ইরাকের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, চলমান এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়িয়েছে।
পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু সংঘাতসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

