দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের জেফতা শহরে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিরীয় শিশু ও এক নারী রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ ভোরে এই হামলা চালানো হয়। হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


