ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য ও দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৩৪ জন নিহত হন।
গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা জানায়, মধ্য গাজায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৩ জন সাহায্যপ্রার্থী। গাজা সিটিতে আরও ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া, গাজার দক্ষিণে ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন সাহায্যপ্রার্থী।
গত ২৭ মে থেকে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন মানবিক সহায়তা বিতরণ শুরু করার পর থেকে সাহায্য কেন্দ্রগুলোর কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত এই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন সহায়তা রসদ সরবরাহ বিতরণের দায়িত্বে রয়েছে। সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

