ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিল্লি থেকে চেন্নাইগামী ওই বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে। এ ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হায়দরাবাদে জরুরি অবতরণ করে বিমানটি।

বিজ্ঞাপন
প্রাথমিক খবর অনুযায়ী, বিমানের ভেতরে উপরের দিকে লাগেজ রাখার জায়গায় হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে বিমানের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটি হায়দরাবাদে জরুরি অবতরণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


