লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১০

লেবাননে ইসরাইলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়া সীমান্তের কাছের একটি এলাকায় এ হামলা চালানো হয়। শনিবারও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যরাতের কিছুক্ষণ আগে ব্রিটালের উপকণ্ঠে অবস্থিত পার্বত্য নবি স্রেজ এলাকায় ইসরাইল পাঁচটি বিমান হামলা চালায়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এই এলাকাটি হামলা থেকে রক্ষা পেয়েছিল।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে থাকা বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠের একটি ভবনে এবং পরে শহরের ভেতরে আরেকটি ভবনে হামলা চালানো হয়, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় ছয়জন উদ্ধারকর্মী ও এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ার শহরের নিকটবর্তী দেইর কানুন আল-নাহর গ্রামে এক হামলায় রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের দুইজন উদ্ধারকর্মী এবং একজন সিরীয় বালিকাসহ ছয়জন নিহত হয়েছেন।

সূত্র: আরব নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন