মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুমকির পর ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে চায়, তবে চীন অবশ্যই কঠোর পাল্টা ব্যবস্থা নেবে।’
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ বানোয়াট’।
সূত্র: গাল্ফ নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

