যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়ে বিদ্রুপ করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনকে এমন এক জুয়াড়ির সঙ্গে তুলনা করেন তিনি, যে হেরে যাওয়ার পরও জুয়ার টেবিল ছাড়তে পারে না।
ভ্যান্সের একটি দীর্ঘ পোস্টের জবাবে গালিবাফ লেখেন, ‘পরাজিত জুয়াড়ির মানসিকতা... আমেরিকা যখন ‘ইসরাইল-সর্বস্ব’ নীতির কারণে খাদের কিনারে দাঁড়িয়ে, তখন তাদের ‘বস’ যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছেন।’
এরপর ভ্যান্সকে উদ্দেশ করে গালিবাফ আরো যোগ করেন, ‘এসব জ্ঞানগর্ভ বয়ান বাদ দিন। আপনার ‘বস’-কে এসব কথা বলছেন না কেন?’
উল্লেখ্য, ভ্যান্স তার ওই পোস্টে স্বীকার করেছিলেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ক্ষতির কারণ হয়েছিল।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-497dd3-720x405.webp)