আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালিতে আক্রমণের শিকার থাই জাহাজের ৩ ক্রু নিখোঁজ

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে আক্রমণের শিকার থাই জাহাজের ৩ ক্রু নিখোঁজ

হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী মালবাহী জাহাজে হামলার পর তিনজন এখনো আটকা পড়ে আছেন। প্রিশিয়াস শিপিং জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের হামলার পর থাই পতাকাবাহী মায়ুরি নারি জাহাজের তিনজন ক্রু নিখোঁজ রয়েছেন। তারা জাহাজের ইঞ্জিনরুমে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর আগে হামলার দায় স্বীকার করে জানায়, জাহাজটি ‘সতর্কতা’ উপেক্ষা করেছে।

বিজ্ঞাপন

বুধবার ভারতের গুজরাট অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে ওমানি নৌবাহিনীর দ্রুত উদ্ধার অভিযানে জাহাজের ২০ জন নাবিককে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনো তিনজন জাহাজে রয়ে গেছেন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...