আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরাইলে ইরানের প্রথম হামলা

আমার দেশ অনলাইন

নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরাইলে ইরানের প্রথম হামলা

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’

বিজ্ঞাপন

ইরানে সুপ্রিম লিডার নির্বাচন করে ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...