মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের যেকোনো সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সামনের সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে ইসরাইল। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

