আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের নেতাদের ‘খুঁজে খুঁজে নির্মূল করা’ অব্যাহত রাখবে ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানের নেতাদের ‘খুঁজে খুঁজে নির্মূল করা’ অব্যাহত রাখবে ইসরাইল

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ গত রাতে চালানো হামলা সম্পর্কে বলেছেন, ওই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ছাড়াও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবং আমি ইরানে সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের নেতৃ্ত্বকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রাখতে আইডিএফকে (ইসরাইলি সেনাবাহিনী) নির্দেশ দিয়েছি।”

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের সূত্র ধরে কাৎজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্বের ঘন ঘন পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন -আমরা তাকে আপডেট দেব, এই পরিবর্তনের হার বর্তমানে আরও বেড়েছে। ইরানের অন্যতম শীর্ষ দুই নেতাকে হত্যার মাধ্যমে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।”

বিবৃতিতে প্রতিরক্ষা কাৎজ এই অভিযানে অংশ নেওয়া ইসরাইলি বিমান বাহিনীর পাইলট এবং গোয়েন্দা কর্মকর্তাদের প্রশংসা করেন।

তবে ইরান এখন পর্যন্ত লারিজানি এবং সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন