মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের অঙ্গীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনা নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে টেকসই শান্তি অর্জনের জন্য পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে আরো বলা হয়, সব পক্ষের দ্বারা শান্তি ও যুদ্ধবিরতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান উভয় পক্ষের প্রদর্শিত সংযমের প্রশংসা করেছেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর জন্য উভয় পক্ষকে সহায়তা ও সর্বাত্মক সমর্থন প্রদানে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’
ইসলামাবাদের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে আতিথ্য দিতে চলেছে, তার ঠিক আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
সূত্র: জিও নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়, শর্ত ইরানের