মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়া টিভি নেটয়ার্কের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসিএক প্রতিবেদনে একথা জানায়। এতে বলা হয়, ট্রাম্প বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সম্প্রচার লাইসেন্স হয়তো কেড়ে নেয়া উচিত।
এবিসির টকশো উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসির প্রতি সমর্থন জানান তিনি।
ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার রাতে ঘোষণা দেয়, কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কারণ, কিমেল গুলিতে নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। কার্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
কিমেলের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর।’
নিজের অনুষ্ঠানে কিমেল বলেন, ‘আমরা সপ্তাহান্তে কিছু নতুন এক অবস্থায় পৌঁছেছি, যখন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের’ সমর্থকেরা বলার চেষ্টা করছেন, এই হত্যাকারী তাদের সঙ্গে যুক্ত নন এবং এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য সবকিছু করছেন।’
কিমেলের এই মন্তব্যের পর এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি জেনেছি, প্রায় ৯৭ শতাংশ নেটওয়ার্ক আমার বিরুদ্ধে প্রচার চালিয়েছে। তারপরও আমি জিতেছি। তারা আমাকে নিয়ে শুধু নেতিবাচক প্রচারণা চালায়। অথচ তারা লাইসেন্স পায়। হয়তো তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



