ইরানের স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি বলেছেন, দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু করার সক্ষমতা কিংবা ইচ্ছা—কোনোটিই শত্রুপক্ষের নেই।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি বলেন, ‘শত্রুপক্ষের স্থলযুদ্ধ শুরু করার মতো সক্ষমতা কিংবা ইচ্ছা—কোনোটিই নেই। তারা যদি এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করে, তাহলে সশস্ত্র বাহিনীর পাল্টা জবাবের মুখে পড়বে এবং চরমভাবে অপমানিত খাবে।’
তিনি আরো বলেন, ‘বিপ্লবের সর্বোচ্চ নেতার নেতৃত্বে দেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সীমান্তসহ বিভিন্ন প্রতিরক্ষামূলক এলাকায় সেনাবাহিনীকে মোতায়েন রাখা হয়েছে।’
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



