ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ায় জিতলেন ডেমোক্র্যাটের জন অসফ

ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ায় জিতলেন ডেমোক্র্যাটের জন অসফ
জন অসফ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জন অসফ। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে সিনেটর পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কলিন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। আর ২০২১ সাল থেকে সিনেটরের দায়িত্বে আছেন জন অসফ।

যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের লড়াই আলাদা করে গুরুত্ব পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন