আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বিবৃতি

ইরানের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত

আমার দেশ অনলাইন

ইরানের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব বন্দরে ইরানের নৌবাহিনী সক্রিয় রয়েছে, সেসব স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের বন্দর শ্রমিক, প্রশাসনিক কর্মী এবং বাণিজ্যিক জাহাজের ক্রুদের নিজেদের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের প্রায় ৬০টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানের নৌশক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে দাবি করছে। সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...