আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমানবাহী রণতরির সমান আকারের একটি ইরানি ড্রোনবাহী জাহাজে হামলা করেছি এবং এই মুহূর্তে সেটিতে আগুন জ্বলছে।’

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমানবাহিনী পুরো ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইরানকে নির্ধারিত সময়সূচীর আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে, যা আগে কেউ কখনো দেখেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...